Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
দশম দিনে ভারতের জোড়া সোনা, ট্র্যাপ শ্যুটিংয়ে নীরু ধান্ডা ও মহিলাদের রিলে দলের সাফল্য◆জাহির খানের পর সিএসকেতে যোগ দিলেন মোহিত শর্মা, চেন্নাইয়ের বোলিং কোচ হলেন প্রাক্তন ভারতীয় পেসার◆"কিছুই বদলায়নি", কোহলির সঙ্গে তাঁর গভীর সম্পর্ক নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা◆দুই ১৯ বছরের তরুণীর বড় সুযোগ, রাশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে অভিষেকের অপেক্ষায় নন্দিনী-সিবানি◆ধার করা বন্দুক থেকে রেকর্ড ভেঙে ঐতিহাসিক সোনা: নীরুর অবিশ্বাস্য উত্থান◆এশিয়ান গেমস : নবম দিনে ভারতের ৮টি পদক, আরও তিনটি পদক নিশ্চিত◆প্রশংসায় ভাসছেন কোহলি, শততম শতরানের স্বপ্ন◆এশিয়ান গেমস ২০২৬: একদিনে জোড়া পদক ভারতের, ইশার রুপো পিঙ্কির ব্রোঞ্জ◆বৃষ্টিতে ভেস্তে গেল কোয়ার্টার ফাইনাল, এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত◆বিশ্বের সেরা অল ফরম্যাট স্পিনার, বলছেন মাইকেল ক্লার্ক, ম্যাচ জেতানো পারফরম্যান্স করে টিম ম্যানেজমেন্টকে আবার বার্তা দিলেন কুলদীপ যাদব◆দশম দিনে ভারতের জোড়া সোনা, ট্র্যাপ শ্যুটিংয়ে নীরু ধান্ডা ও মহিলাদের রিলে দলের সাফল্য◆জাহির খানের পর সিএসকেতে যোগ দিলেন মোহিত শর্মা, চেন্নাইয়ের বোলিং কোচ হলেন প্রাক্তন ভারতীয় পেসার◆"কিছুই বদলায়নি", কোহলির সঙ্গে তাঁর গভীর সম্পর্ক নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা◆দুই ১৯ বছরের তরুণীর বড় সুযোগ, রাশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে অভিষেকের অপেক্ষায় নন্দিনী-সিবানি◆ধার করা বন্দুক থেকে রেকর্ড ভেঙে ঐতিহাসিক সোনা: নীরুর অবিশ্বাস্য উত্থান◆এশিয়ান গেমস : নবম দিনে ভারতের ৮টি পদক, আরও তিনটি পদক নিশ্চিত◆প্রশংসায় ভাসছেন কোহলি, শততম শতরানের স্বপ্ন◆এশিয়ান গেমস ২০২৬: একদিনে জোড়া পদক ভারতের, ইশার রুপো পিঙ্কির ব্রোঞ্জ◆বৃষ্টিতে ভেস্তে গেল কোয়ার্টার ফাইনাল, এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত◆বিশ্বের সেরা অল ফরম্যাট স্পিনার, বলছেন মাইকেল ক্লার্ক, ম্যাচ জেতানো পারফরম্যান্স করে টিম ম্যানেজমেন্টকে আবার বার্তা দিলেন কুলদীপ যাদব◆

দুই ১৯ বছরের তরুণীর বড় সুযোগ, রাশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে অভিষেকের অপেক্ষায় নন্দিনী-সিবানি

ন্দিনী এবং সিবানী দেবী নংমেইকাপামের ফুটবল যাত্রায় এবার আসতে চলেছে নতুন এক অধ্যায়। দু’জনেরই বয়স ১৯, যুব পর্যায়ে নিজেদের ছাপ রাখার পর এবার সিনিয়র ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন তাঁরা। রাশিয়ার বিরুদ্ধে আসন্ন দুই প্রীতি ম্যাচ তাই তাঁদের সামনে খুলে দিতে পারে সিনিয়র আন্তর্জাতিক ফুটবলের দরজা।

লিখেছেন Admin•প্রকাশিত Sep 29, 2026, 3:14 PM
ShareWhatsAppFacebookX
দুই ১৯ বছরের তরুণীর বড় সুযোগ, রাশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে অভিষেকের অপেক্ষায় নন্দিনী-সিবানি

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: নন্দিনী এবং সিবানী দেবী নংমেইকাপামের ফুটবল যাত্রায় এবার আসতে চলেছে নতুন এক অধ্যায়। দু’জনেরই বয়স ১৯, যুব পর্যায়ে নিজেদের ছাপ রাখার পর এবার সিনিয়র ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন তাঁরা। রাশিয়ার বিরুদ্ধে আসন্ন দুই প্রীতি ম্যাচ তাই তাঁদের সামনে খুলে দিতে পারে সিনিয়র আন্তর্জাতিক ফুটবলের দরজা।

কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ৮ ও ১১ অক্টোবর ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে থাকা রাশিয়ার বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় মহিলা ফুটবল দল। সেই ম্যাচের প্রস্তুতিতে এআইএফএফ ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে সিনিয়র দলের সঙ্গে অনুশীলন করছেন নন্দিনী ও সিবানী।

নন্দিনীর কাছে এই শিবির শুধু সিনিয়র দলে অনুশীলনের সুযোগ নয়, অভিজ্ঞ ফুটবলারদের কাছ থেকে শেখারও বড় সুযোগ। চণ্ডীগড়ের এই গোলরক্ষক ভারতীয় পুরুষ দলের গোলরক্ষক গুরুপ্রীত সিং সান্ধুকে নিজের অনুপ্রেরণা হিসেবে দেখেন।

শিবিরের অভিজ্ঞতা নিয়ে নন্দিনী বলেন, “শিবিরে সবকিছু ভালো চলছে এবং সিনিয়র ফুটবলারদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। ব্যক্তিগতভাবে আমি গুরুপ্রীত ভাইয়াকে অনুপ্রেরণা হিসেবে দেখি। ওঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং ভবিষ্যতেও ওঁর কাছ থেকে শিখতে চাই।”

অন্যদিকে, সিবানীর ফুটবল যাত্রায় অনুপ্রেরণার জায়গা জুড়ে রয়েছেন ভারতীয় মহিলা ফুটবলের অন্যতম পরিচিত মুখ বালা দেবী নংগোম। স্কুলে পড়ার সময় সংবাদপত্রে বালা দেবীর নাম এবং তাঁর ফুটবল জীবনের কথা জানতে পারেন সিবানী। সেই গল্পই তাঁকে ফুটবল খেলতে অনুপ্রাণিত করেছিল।

সিবানী বলেন, “বালা দেবী আমার অনুপ্রেরণা। স্কুলে পড়ার সময় তাঁর নাম শুনেছিলাম এবং সংবাদপত্রে তাঁর সম্পর্কে পড়েছিলাম। সেটাই আমাকে ফুটবল খেলতে অনুপ্রাণিত করেছিল।”

এখন যুব ফুটবলের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে সিনিয়র আন্তর্জাতিক মঞ্চের চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে দু’জনেই। রাশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ তাঁদের জন্য হতে পারে একেবারে নতুন অভিজ্ঞতা।

ভারতের জন্যও এই দুই তরুণীর উপস্থিতি সিনিয়র দলে নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার ধারারই অংশ। তবে নন্দিনী এবং সিবানীর কাছে লক্ষ্যটা আরও সরল সুযোগ এলে সেটাকে কাজে লাগানো এবং সিনিয়র আন্তর্জাতিক ফুটবলের প্রথম পরীক্ষায় নিজেদের সেরাটা দেওয়া।

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাSep 29

দশম দিনে ভারতের জোড়া সোনা, ট্র্যাপ শ্যুটিংয়ে নীরু ধান্ডা ও মহিলাদের রিলে দলের সাফল্য

প্রতিকূল আবহাওয়াকে জয় করে সোনা জিতলেন নীরু ধান্ডা। মহিলাদের ট্র্যাপ ইভেন্টে ভারতের জন্য প্রথমবার সোনা নিয়ে এলেন তানি। পাশাপাশি মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতেও এল সোনা। এই জোড়া সোনার ফলে ভারতের মোট পদক সংখ্যা ৫০ ঘরে ঢুকল। একই সঙ্গে পদক তালিকায় প্রথম দশে উঠে আসে ভারত। দিনের শেষে ভারতের মোট পদক সংখ্যা ৫৩। ৬টি সোনা, ২১টি রুপো ও ২৬টি ব্রোঞ্জ।  

ক্রিকেটSep 29

জাহির খানের পর সিএসকেতে যোগ দিলেন মোহিত শর্মা, চেন্নাইয়ের বোলিং কোচ হলেন প্রাক্তন ভারতীয় পেসার

চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হচ্ছেন মোহিত শর্মা। সিএসকে সিইও কাশী বিশ্বনাথন নিজেই জানিয়েছেন এই খবর। তিনি জানান, বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন মোহিত। তাঁর নাম সুপারিশ করেন নব নিযুক্ত হেড কোচ জাহির খান। মোহিত ক্রিকেটার হিসাবে সিএসকেতে প্রচুর অবদান রেখেছেন। কোচ হিসাবেও দলকে এগিয়ে নিয়ে যাবেন, আশা প্রকাশ করেন বিশ্বনাথন।

ক্রিকেটSep 29

"কিছুই বদলায়নি", কোহলির সঙ্গে তাঁর গভীর সম্পর্ক নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা

বিরাট কোহলির সঙ্গে তাঁর বিশেষ সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন রোহিত শর্মা। জানালেন তাঁদের বন্ডিংয়ের কথা। রোহিত জানিয়ে দিলেন কোনও কিছুই বদলায়নি। দুই মহাতারকা দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে দেশের জন্য লড়াই করে যাচ্ছেন।

ফুটবলSep 29

দুই ১৯ বছরের তরুণীর বড় সুযোগ, রাশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে অভিষেকের অপেক্ষায় নন্দিনী-সিবানি

ন্দিনী এবং সিবানী দেবী নংমেইকাপামের ফুটবল যাত্রায় এবার আসতে চলেছে নতুন এক অধ্যায়। দু’জনেরই বয়স ১৯, যুব পর্যায়ে নিজেদের ছাপ রাখার পর এবার সিনিয়র ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন তাঁরা। রাশিয়ার বিরুদ্ধে আসন্ন দুই প্রীতি ম্যাচ তাই তাঁদের সামনে খুলে দিতে পারে সিনিয়র আন্তর্জাতিক ফুটবলের দরজা।