আবিষ্কার করেছিলেন জন রাইট, নামকরণ পার্থিব প্যাটেলের, বুমরা পা রাখলেন ক্রিকেট বিশ্বে
সালটা ২০১৩। আহমেদাবাদে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুখোমুখি গুজরাট ও মুম্বই। সেই ম্যাচেই প্রথম নজরে আসেন তরুণ বুমরাহ। তাঁর বোলিং অ্যাকশন দেখে যেমন অবাক হয়েছিলেন জন রাইট, তেমনই মুগ্ধ হয়েছিলেন তাঁর নিয়ন্ত্রণ দেখে। বিশেষ করে পরপর ১২টি নিখুঁত ইয়র্কার করার ক্ষমতা রাইটকে বুঝিয়ে দিয়েছিল, এই তরুণের মধ্যে রয়েছে অসাধারণ কিছু।

সঈফ: অদ্ভুত বোলিং অ্যাকশন, অবিশ্বাস্য ইয়র্কার! ১৯ বছর বয়সেই বুমরাহর মধ্যে ভবিষ্যতের মহাতারকাকে খুঁজে পেয়েছিলেন জন রাইট, এটাই সত্যি। ক্রিকেটের প্রচলিত ব্যাকরণ মেনে চলেন না তিনি। তাঁর রান আপ, জাম্প থেকে বল ছাড়ার ভঙ্গি, সবেতেই রয়েছে এক অদ্ভুত বৈশিষ্ট্য। অন্য বোলারদের সঙ্গে কোনও মিলই যেন খুঁজে পাওয়া যায় না। অথচ এই অস্বাভাবিক অ্যাকশনই তাঁর সবচেয়ে বড় অস্ত্র। তিনি জসপ্রিত বুমরাহ।
আজ বিশ্ব ক্রিকেটে ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নেওয়া এই ভারতীয় পেসারকে কিন্তু অনেক আগেই চিনে ফেলেছিলেন একজন মানুষ। তিনি ভারতের প্রাক্তন কোচ জন রাইট। তখন বুমরাহর বয়স মাত্র ১৯!
সালটা ২০১৩। আহমেদাবাদে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুখোমুখি গুজরাট ও মুম্বই। সেই ম্যাচেই প্রথম নজরে আসেন তরুণ বুমরাহ। তাঁর বোলিং অ্যাকশন দেখে যেমন অবাক হয়েছিলেন জন রাইট, তেমনই মুগ্ধ হয়েছিলেন তাঁর নিয়ন্ত্রণ দেখে। বিশেষ করে পরপর ১২টি নিখুঁত ইয়র্কার করার ক্ষমতা রাইটকে বুঝিয়ে দিয়েছিল, এই তরুণের মধ্যে রয়েছে অসাধারণ কিছু।
বুমরাহকে নিয়ে নিশ্চিত হতে গুজরাটের অধিনায়ক পার্থিব প্যাটেলের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পার্থিবের জবাবও ছিল বেশ চমকপ্রদ। মাত্র একটি শব্দ 'বুম'!
এরপর আর দেরি করেননি জন রাইট। নিজের পর্যবেক্ষণের উপর আস্থা রেখে বুমরাহকে মুম্বই ইন্ডিয়ান্সে নিয়ে আসার উদ্যোগ নেন। সেখান থেকেই শুরু হয় এক অসাধারণ যাত্রা।
তবে বুমরাহর প্রতিভা যাচাইয়ের আরও একটি বিশেষ মুহূর্ত ছিল। অনুশীলনে তাঁকে স্বয়ং শচীন তেন্ডুলকরের বিরুদ্ধে বল করার সুযোগ করে দেন জন রাইট। বুমরাহর বলের গতি, অদ্ভুত অ্যাকশন এবং ব্যাটারকে বিভ্রান্ত করার ক্ষমতা দেখে মুগ্ধ হন শচীনও।
জন রাইটের স্মৃতিচারণ অনুযায়ী, পরে শচীন তাঁকে প্রশ্ন করেছিলেন, “জন, ছেলেটা কে? ওর বল বোঝা সত্যিই খুব কঠিন!”
সময়ের সঙ্গে সেই অচেনা তরুণই হয়ে উঠেলেন বিশ্বের অন্যতম সেরা পেসার। তাঁর ইয়র্কার আজও ব্যাটারদের কাছে আতঙ্কের নাম। ডেথ ওভারে তাঁর উপস্থিতি যে কোনও দলের কাছে বড় ভরসা।
ক্রিকেটে প্রতিভার অভাব নেই। কিন্তু সেই প্রতিভাকে সময় থাকতে চিনে নেওয়ার ক্ষমতা সবার থাকে না। ২০১৩ সালে জন রাইট ঠিক সেটাই করেছিলেন। ১৯ বছরের এক অদ্ভুত বোলিং অ্যাকশনের তরুণের মধ্যে তিনি দেখতে পেয়েছিলেন ভবিষ্যতের এক বিশ্বসেরা ফাস্ট বোলারকে।
আজ বুমরাহর সাফল্যের গল্পে তাই জন রাইটের সেই দূরদৃষ্টির কথাও আলাদা করে মনে রাখতেই হয়।








