টেস্ট খেলতে বৃহস্পতিবার নিউজিল্যান্ড উড়ে যাচ্ছেন ঋষভ পন্থ
বৃহস্পতিবার নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হচ্ছেন ঋষভ পন্থ। সেখানে টেস্ট দলের সঙ্গে তিনি যোগ দেবেন। পন্থ সেন্টার অফ এক্সেলেন্সে ম্যাচ পরিস্থিতির অনুশীলন করছিলেন। মেডিক্যাল স্টাফ তাঁকে ফিট ঘোষণা করার পরই নিউজিল্যান্ড উড়ে যাচ্ছেন। পিঠের ব্যথায় ভুগছিলেন তিনি।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

ভারতীয় টেস্ট দল নিউজিল্যান্ডে ম্যাচ অনুশীলনের মধ্যেই আছে। পন্থ সপ্তাহ খানেক সময় পাবেন প্রস্তুতি নেওয়ার। আগামি ১৯ তারিখ থেকে শুরু হবে প্রথম টেস্ট। তিনি নির্বাচকদের অনুরোধ করেছিলেন, নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে এ দলের ম্যাচে খেলার জন্য। তবে টিম ম্যানেজমেন্টের ঘনিষ্ট সূত্র থেকে জানা যাচ্ছে, তারা মনে করে পন্থের মত সিনিয়র ক্রিকেটারের বিদেশে দ্রুত মানিয়ে নেওয়ার জন্য খুব একটা সমস্যা হবে না। এখন দেখার ধ্রুব জুরেলকেও প্রথম একাদশে রাখার সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নেয় কিনা। তারা জানিয়েছে, বিদেশে টেস্টের জন্য এবার খুবই ভাল প্রস্তুতি চলছে। পন্থ অস্ট্রিলিয়া ও ইংল্যান্ড সফরে টেস্ট খেলেছিল। সেদেশে পৌঁছোনোর সপ্তাহ খানেকের মধ্যেই ভারত টেস্টে নেমেছিল।