অক্ষর প্যাটেল ও আশুতোষ শর্মাকে ছাড়ছে না দিল্লি ক্যাপিটালস
গত কয়েক সপ্তাহ ধরে এই দুই ক্রিকেটারকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। অক্ষরের চেন্নাই সুপার কিংসে যাওয়া নিয়ে জল্পনা চলছিল। আশুতোষকেও চাইছিল অনেক ফ্র্যাঞ্চাইজি। কিন্তু দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট ঘোষণা করে দিল দুজনেই রিটেইন করা হচ্ছে।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
অক্ষর প্যাটেল ও আশুতোষ শর্মাকে নিলামে না তোলার সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস। তাঁদের রিটেইন করার সিদ্ধান্ত নেওয়া হল। ফলে অধিনায়ক কে হবেন, ঋষভ পন্থ, কেএ রাহুল না অক্ষর প্যাটেল। সূত্রের খবর দিল্লি ট্রেডিং উইন্ডো বন্ধ করে দিয়েছে। নিলামের আগে আর কোনও ক্রিকেটার বদলা বদলির পরিকল্পনা নেই।
গত কয়েক সপ্তাহ ধরে এই দুই ক্রিকেটারকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। অক্ষরের চেন্নাই সুপার কিংসে যাওয়া নিয়ে জল্পনা চলছিল। আশুতোষকেও চাইছিল অনেক ফ্র্যাঞ্চাইজি। কিন্তু দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট ঘোষণা করে দিল দুজনেই রিটেইন করা হচ্ছে।
গত আইপিএলে মিশ্র পারফরম্যান্স করেছিলেন অক্ষর। ব্যাট হাতে ১৪ ম্যাচে করেন ১৭৩ রান। গড় ১৯.২২ ও স্ট্রাইক রেট ১৩১.০৬। বল হাতে ১৩ ইনিংসে নিয়েছেন ১১ উইকেট। ইকনমি ৮.১৮। অন্যদিকে আশুতোষ ৮ ম্যাচে করেন ১৭১ রান। স্ট্রাইক রেট ১৮১.৯১।
গত মরসুমে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন অক্ষর প্যাটেল। তবে ঋষভ পন্থ আবার দিল্লিতে ফিরে এসেছেন। কেএল রাহুলও একটা ক্যাপ্টেনসি অপসন। সূত্রের খবর ফ্র্যাঞ্চাইজি এখনও অধিনায়কত্ব নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।
দিল্লি দুজন ক্রিকেটারকে অদল বদল করেছে। পন্থ এসেছেন এলএসজি থেকে। এবং সেখানে গিয়েছেন কুলদীপ যাদব। এবং টি নটরাজন গিয়েছেন সানরাইজার্সে এবং সেখান থেকে এসেছেন লেগ স্পিনার জিসান আনসারি।








