“মনেই হচ্ছে না বাড়ির বাইরে আছি”, বিনোদ কাম্বলির আবেগঘন বার্তা
সোশ্যাল মিডিয়ায় বিনোদ কাম্বলির একটি আবেগঘন বার্তা ভাইরাল হয়ে গিয়েছে। কাম্বলি এখন অসুস্থ। সচিন তেন্ডুলকরসহ বন্ধু প্রাক্তন ক্রিকেটাররা তাঁর পাশে আছেন। তবে যেখানে তাঁকে রাখা হয়েছে, সেই এল্ডারলি কেয়ার সেন্টারের দারুণ প্রশংসা করেন তিনি। বলেন এখানকার সবাই তাঁকে খুব যত্ন করছেন। মনেই হচ্ছে না বাড়ির বাইরে আছেন।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। টানা চিকিৎসা চলছে। কখনও খুব অসুস্থ থাকেন, কখনও কিছুটা ভাল। সচিন তেন্ডুলকর তাঁর ছোটবেলার বন্ধু। এক সময় স্কুল ক্রিকেটে দুজনে একসঙ্গে বহু দুর্দান্ত ইনিংস খেলেছেন। রেকর্ড করেছেন। তারপর জাতীয় দলেও খেলেছেন প্রতিভাবান বিনোদ কাম্বলি। কিন্তু নানা কারণে ছিটকে যান ক্রিকেটের মূল স্রোত থেকে। তবে খারাপ সময়ে সব সময়ই পাশে পেয়েছেন বন্ধু সচিনকে। শুধু সচিনই নন, দেশের বহু প্রাক্তন ক্রিকেটার এবং কাম্বলির বন্ধু ক্রিকেটাররা তাঁর পাশে দাঁড়িয়েছেন।
সেই কাম্বলি এখন রয়েছেন থানের এল্ডারলি কেয়ার সেন্টারে। সেখানকার সুযোগ সুবিধা, স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্নতাকে একেবারে প্রথম শ্রেণির বলে উল্লেখ করেন তিনি। সবচেয়ে বড় কথা তিনি জানান, তাঁকে যেভাবে যত্ন করা হচ্ছে, তাতে মনেই হচ্ছে না তিনি বাড়ির বাইরে আছেন। এই ভিডিও প্রকাশ পাওয়ার পর সমর্থকরা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।