অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ শুরু হতেই সেওয়াগপুত্র আর্যবীরের দাপট, নেপালকে ১০ উইকেটে হারালো ভারত
১২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে এমন একটি দুর্দান্ত ইনিংস খেলে ভারতে জেতালেন ওপেনার জুনিয়র সেওয়াগ। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি। আর্যবীরকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি। তিনি ৬৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। ১৯.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। এই দুই ওপেনারই জেতালেন দলকে।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
শুরু হয়ে গেল অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। আর শুরুতেই ঝলসে উঠলেন সেওয়াগ পুত্র আর্যবীর। তাঁর ৫২ বলে অপরাজিত ৭০ রানে ভর করে নেপালকে ১০ উইকেটে হারালো অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল।
১২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে এমন একটি দুর্দান্ত ইনিংস খেলে ভারতে জেতালেন ওপেনার জুনিয়র সেওয়াগ। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি। আর্যবীরকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি। তিনি ৬৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। ১৯.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। এই দুই ওপেনারই জেতালেন দলকে।
আর্যবীরের ইনিংসে বাবা বীরেন্দ্র সেওয়াগের ছায়া। পেস এবং স্পিন দুই ধরণের বোলারের বিরুদ্ধেই তাঁর দ্রুত পায়ের নড়াচড়া নজর কাড়ল। ক্রমশই নিজেকে মেলে ধরছেন সেওয়াগপুত্র। অূর্ধ্ব ১৯ ৫০ ওভারের ঘরোয়া টুর্নামেন্ট ভিনু মানকড় ট্রফিতে প্রথমবার হেডলাইনে উঠে আসেন। তারপর অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ধারাবাহিক থেকে নেমেছেন এশিয়া কাপে।
আর একজনের দিকে নজর রয়েছে। আনভে দ্রাবিড়। তবে লক্ষ্যটা এতই ছোট ছিল এবং ওপেনাররা এত ভাল খেলে দিলেন যে ব্যাট করার সুযোগ পাননি দ্রাবিড়পুত্র উইকেটকিপার ব্যাটার।
তার আগে ভারতের দুই বোলার ঈশান সুদ ও অর্জুন রাজপুতের দাপটে মাত্র ৪২.৩ ওভারে ১২৮ রানেই আউট হয়ে যায় নেপাল। ঈশান ১৮ রানে ও অর্জুন ৮ রানে তিনটি করে উইকেট নেন। ভারতের পরের ম্যাচ রবিবার পাকিস্তানের বিরুদ্ধে।








