"শ্রেয়স আমার ক্যাপ্টেন, পন্টিং আমার কোচ," পঞ্জাব কিংসে যোগ দিয়ে বললেন হার্দিক পাণ্ডিয়া
হার্দিক ও অর্শদীপ সিং বিনিময় প্রথায় গেলেন যথাক্রমে পঞ্জাব ও মুম্বইয়ে। হার্দিক পাচ্ছেন ১৮ কোটি টাকা। তিনি মুম্বইয়ে পেতেন ১৬ কোটি ৩৫ লক্ষ টাকা। অন্যদিকে অর্শদীপ পঞ্জাবে পেতেন ১৮ কোটি টাকা, মুম্বইয়ে সেই টাকাই পাবেন।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
কোনও রাখঢাক নেই। কোনও দ্বিধা নেই। পঞ্জাব কিংসে যোগ দিয়ে স্বতঃস্ফূর্তভাবেই হার্দিক পাণ্ডিয়া বললেন, "শ্রেয়স আমার ক্যাপ্টেন, পন্টিং আমার কোচ।"
হার্দিক ও অর্শদীপ সিং বিনিময় প্রথায় গেলেন যথাক্রমে পঞ্জাব ও মুম্বইয়ে। হার্দিক পাচ্ছেন ১৮ কোটি টাকা। তিনি মুম্বইয়ে পেতেন ১৬ কোটি ৩৫ লক্ষ টাকা। অন্যদিকে অর্শদীপ পঞ্জাবে পেতেন ১৮ কোটি টাকা, মুম্বইয়ে সেই টাকাই পাবেন।
দ্বিতীয় বারের জন্য মুম্বই ইন্ডিয়ান্স ছাড়লেন হার্দিক, যে ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি চারবার আইপিএল খেতাব জিতেছেন। প্রথমবার তিনি মুম্বইয়ে যোগ দেন ২০১৫ সালে। ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে জেতেন আইপিএল খেতাব। আবার ২০২৪ সালে দ্বিতীয়বারের জন্য মুম্বইয়ে যোগ দেন এবং রোহিত শর্মার হাত থেকে নেতৃত্বের দায়িত্ব আসে তাঁর হাতে। তবে এই সময়টা একেবারেই ভাল যায়নি।
অন্যদিকে দীর্ঘ ৮ মরসুম পঞ্জাবে কাটানোর পর মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন অর্শদীপ সিং। ২০১৯-এ পাঞ্জাবের হয়ে তাঁর আইপিএল অভিষেক হয়। তারপর তিনি দেশের অন্যতম সেরা বাঁহাতি বোলার হয়ে ওঠেন। আইপিএলে ৯৬ ম্যাচে নিয়েছেন ১১১ উইকেট। যা পঞ্জাবের হয়ে যে কোনও বোলারের সবচেয়ে বেশি উইকেট।








