Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সোনা জিতল ভারত! শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের শিরোপা ধরে রাখলেন হরমনপ্রীতরাশেষ বলে জয়ের স্বপ্ন ভঙ্গ জাপানের! নাটকীয় জয় ভারতেরটুর্নামেন্ট শুরুর একদিন আগে প্রায় অর্ধেক হলো প্রাইজ মানি! ভারত না খেলায় বড় ধাক্কা আসিয়ান কাপেমাত্র ১৩ হাজার জনসংখ্যার শহর এবার চ্যালেঞ্জ জানাচ্ছে বায়ার্ন-ডর্টমুন্ডকে! এলভার্সবার্গের রূপকথাএশিয়াডের আগে শেষ পরীক্ষা! জাপানের বিরুদ্ধে নামছে শ্রেয়সের ভারতসিএসকের হেড কোচ হলেন জাহির খান১০০ ছক্কার মাইলফলক! স্মৃতি-শেফালির ব্যাটে নতুন ইতিহাসভারতের বিরুদ্ধে ম্যাচ বদলে দিতে পারে জাপান ক্রিকেটের চালচিত্রটাই, আশায় সে দেশের ক্রিকেট মহল"বয়স শুধুই সংখ্যামাত্র": রোহিত শর্মাকে নিয়ে বড় মন্তব্য চেতন শর্মারভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচে পানামার দলে ১৪ বিশ্বকাপার: ব্রাজিল - উরুগুয়ের মুখোমুখি হওয়ার আগে বড় পরীক্ষায় ভারতসোনা জিতল ভারত! শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের শিরোপা ধরে রাখলেন হরমনপ্রীতরাশেষ বলে জয়ের স্বপ্ন ভঙ্গ জাপানের! নাটকীয় জয় ভারতেরটুর্নামেন্ট শুরুর একদিন আগে প্রায় অর্ধেক হলো প্রাইজ মানি! ভারত না খেলায় বড় ধাক্কা আসিয়ান কাপেমাত্র ১৩ হাজার জনসংখ্যার শহর এবার চ্যালেঞ্জ জানাচ্ছে বায়ার্ন-ডর্টমুন্ডকে! এলভার্সবার্গের রূপকথাএশিয়াডের আগে শেষ পরীক্ষা! জাপানের বিরুদ্ধে নামছে শ্রেয়সের ভারতসিএসকের হেড কোচ হলেন জাহির খান১০০ ছক্কার মাইলফলক! স্মৃতি-শেফালির ব্যাটে নতুন ইতিহাসভারতের বিরুদ্ধে ম্যাচ বদলে দিতে পারে জাপান ক্রিকেটের চালচিত্রটাই, আশায় সে দেশের ক্রিকেট মহল"বয়স শুধুই সংখ্যামাত্র": রোহিত শর্মাকে নিয়ে বড় মন্তব্য চেতন শর্মারভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচে পানামার দলে ১৪ বিশ্বকাপার: ব্রাজিল - উরুগুয়ের মুখোমুখি হওয়ার আগে বড় পরীক্ষায় ভারত

টুর্নামেন্ট শুরুর একদিন আগে প্রায় অর্ধেক হলো প্রাইজ মানি! ভারত না খেলায় বড় ধাক্কা আসিয়ান কাপে

এই বাণিজ্যিক সমস্যার অন্যতম কারণ হিসেবে উঠে আসছে ভারত ও চিনের অনুপস্থিতি। এই দুই দেশকে আসিয়ান কাপের সম্ভাব্য গুরুত্বপূর্ণ দর্শক ও বাণিজ্যিক বাজার হিসেবে দেখা হয়েছিল। তাদের অংশগ্রহণ না থাকায় টুর্নামেন্টের সম্ভাব্য দর্শকসংখ্যা এবং সম্প্রচার স্বত্বের মূল্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

লিখেছেন Adminপ্রকাশিত Sep 22, 2026, 11:58 AM
ShareWhatsAppFacebookX
টুর্নামেন্ট শুরুর একদিন আগে প্রায় অর্ধেক হলো প্রাইজ মানি! ভারত না খেলায় বড় ধাক্কা আসিয়ান কাপে

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে প্রথম ফিফা আসিয়ান কাপ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই প্রতিযোগিতাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন এবং তৈরি হচ্ছে একাধিক জল্পনা। পুরস্কারমূল্য কমানো থেকে শুরু করে সম্প্রচার স্বত্ব সব মিলিয়ে প্রতিযোগিতার বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে নতুন আলোচনা।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, আসিয়ান কাপের প্রথম ডিভিশনের চ্যাম্পিয়ন দল পাবে ১০ লক্ষ মার্কিন ডলার। পাশাপাশি গোটা প্রতিযোগিতার পুরস্কারমূল্যও প্রায় ৪০ লক্ষ মার্কিন ডলার পর্যন্ত বাড়ানোর কথা ছিল। কিন্তু সাম্প্রতিক কিছু খবর অনুযায়ী, চ্যাম্পিয়ন দলের পুরস্কারমূল্য কমিয়ে ৬ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার করা হতে পারে। অর্থাৎ আগের ঘোষিত অঙ্কের তুলনায় প্রায় ৩ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার কম। একই সঙ্গে পূর্বনির্ধারিত ম্যাচ জয়ের বোনাসও বাদ দেওয়ার খবর সামনে এসেছে। যদিও এই পরিবর্তন নিয়ে এখনও ফিফার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ প্রকাশ্যে আসেনি।

অন্যদিকে, টুর্নামেন্টের সম্প্রচার স্বত্বও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বলে শোনা যাচ্ছে। থাইল্যান্ড ও ভিয়েতনামের কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই বাজারে সম্প্রচার স্বত্বের জন্য ফিফা প্রায় ৩০ লক্ষ মার্কিন ডলার চেয়েছিল। কিন্তু সেই অঙ্কে সম্প্রচার স্বত্ব কিনতে সম্প্রচারকারী সংস্থাগুলি আগ্রহ দেখাচ্ছে না বলে খবর।

ইন্দোনেশিয়ায় অবশ্য পরিস্থিতি কিছুটা আলাদা। এমটেক মিডিয়া গ্রুপ ইন্দোনেশিয়ার সম্প্রচার স্বত্ব নিশ্চিত করেছে বলে খবর। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম ইন্দোসিয়ার স্পোর্টস জানিয়েছে, ইন্দোনেশিয়ার জাতীয় দলের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে ইন্দোসিয়ার, এসসিটিভি, ভিডিয়ো, মোজি এবং নেক্স-এর মতো বিভিন্ন টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে। তবে এই সম্প্রচার স্বত্বের জন্য ঠিক কত টাকা দেওয়া হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি।

এই বাণিজ্যিক সমস্যার অন্যতম কারণ হিসেবে উঠে আসছে ভারত ও চিনের অনুপস্থিতি। এই দুই দেশকে আসিয়ান কাপের সম্ভাব্য গুরুত্বপূর্ণ দর্শক ও বাণিজ্যিক বাজার হিসেবে দেখা হয়েছিল। তাদের অংশগ্রহণ না থাকায় টুর্নামেন্টের সম্ভাব্য দর্শকসংখ্যা এবং সম্প্রচার স্বত্বের মূল্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে খবর আসছে।

ফিফা আসিয়ান কাপকে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফুটবলের প্রসার এবং প্রতিযোগিতামূলক কাঠামোকে আরও শক্তিশালী করার একটি মঞ্চ হিসেবে তুলে ধরেছে। তবে টুর্নামেন্টের দীর্ঘমেয়াদি সাফল্য নির্ভর করবে দর্শকদের আগ্রহ, সম্প্রচার বাজারের সাড়া এবং প্রতিযোগিতাটিকে বাণিজ্যিকভাবে কতটা কার্যকর করে তোলা যায়, তার উপর।

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটSep 22

সোনা জিতল ভারত! শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের শিরোপা ধরে রাখলেন হরমনপ্রীতরা

২১৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের দাপটে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ১৪৭ রানের একতরফা জয় তুলে নেয় ভারত।

ক্রিকেটSep 22

শেষ বলে জয়ের স্বপ্ন ভঙ্গ জাপানের! নাটকীয় জয় ভারতের

মাত্র ৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও জাপান সহজে হাল ছাড়েনি। পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে প্রথমবার খেলার সুযোগ পেয়ে জাপানের ক্রিকেটাররা দুর্দান্ত লড়াইয়ের মানসিকতা দেখান। জাপানের অধিনায়ক কেন্ডেল কাদোয়াকি-ফ্লেমিং ১২ বলে ১২ রান করেন, যার মধ্যে ছিল একটি চার। তবে ওয়াশিংটন সুন্দরের বলে তাঁর ইনিংস শেষ হয়।

ফুটবলSep 22

টুর্নামেন্ট শুরুর একদিন আগে প্রায় অর্ধেক হলো প্রাইজ মানি! ভারত না খেলায় বড় ধাক্কা আসিয়ান কাপে

এই বাণিজ্যিক সমস্যার অন্যতম কারণ হিসেবে উঠে আসছে ভারত ও চিনের অনুপস্থিতি। এই দুই দেশকে আসিয়ান কাপের সম্ভাব্য গুরুত্বপূর্ণ দর্শক ও বাণিজ্যিক বাজার হিসেবে দেখা হয়েছিল। তাদের অংশগ্রহণ না থাকায় টুর্নামেন্টের সম্ভাব্য দর্শকসংখ্যা এবং সম্প্রচার স্বত্বের মূল্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ফুটবলSep 21

মাত্র ১৩ হাজার জনসংখ্যার শহর এবার চ্যালেঞ্জ জানাচ্ছে বায়ার্ন-ডর্টমুন্ডকে! এলভার্সবার্গের রূপকথা

যে শহরের জনসংখ্যাই জার্মানির বহু ফুটবল স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতার থেকেও কম, সেই শহরের একটি ক্লাব যখন বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড এবং বায়ার লেভারকুসেনের মতো জার্মান ফুটবলের মহাশক্তিধর দলগুলির মুখোমুখি হয়, তখন প্রতিটি ম্যাচই এলভার্সবার্গের অবিশ্বাস্য যাত্রার কথা মনে করিয়ে দেয়।