মহিলাদের এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলি কলকাতাতেই খেলবে ইস্টবেঙ্গল
মহিলাদের এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলি কলকাতায় খেলবে ইস্টবেঙ্গল। কুয়ালালামপুরে এএফসি হাউসে বৃহস্পতিবার টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস হয়ে গেল। বি গ্রুপে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে কোরিয়া রিপাবলিকের হুয়াচিওন কেএসপিও ডব্লুএফসি, ভিয়েতনামের হো চি মিন সিটি ডব্লুএফসি ও ডিপিআর কোরিয়ার ৪.২৫ এসসি।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
মহিলাদের এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলি কলকাতায় খেলবে ইস্টবেঙ্গল। কুয়ালালামপুরে এএফসি হাউসে বৃহস্পতিবার টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস হয়ে গেল। বি গ্রুপে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে কোরিয়া রিপাবলিকের হুয়াচিওন কেএসপিও ডব্লুএফসি, ভিয়েতনামের হো চি মিন সিটি ডব্লুএফসি ও ডিপিআর কোরিয়ার ৪.২৫ এসসি। বি গ্রুপের সব ম্যাচই কলকাতায়। ম্যাচগুলি হবে নভেম্বরের ১ থেকে ৭ তারিখ পর্যন্ত। এই প্রথমবার মহিলাদের এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ হবে ভারতে।
এই নিয়ে টানা দুবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মশাল গার্লস। মালয়েশিয়ায় অনুষ্ঠিত যোগ্যতা অর্জন পর্বে ইস্টবেঙ্গল হারিয়েছে মালয়েশিয়ার সাবাহ এফএ, গুয়ামের রোভার্স এফসি ও বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসিকে।
গ্রুপ পর্বে কোরিয়া রিপাবলিক, ভিয়েতনাম ও ডিপিআর কোরিয়ার চ্যাম্পিয়ন দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার কঠিন চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের সামনে।
