Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনেসাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনে

আগুনে ম্যাচ, বিতর্কিত সিদ্ধান্ত, খাদের কিনিরা থেকে আর্জেন্টিনাকে জেতালেন যুবরাজ মেসি

৭৮ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে আর্জেন্টিনা। সেই ম্যাচ অতিরিক্ত সময়ে যাওয়ার আগেই ৩-২ গোলে জিতে চলে গেল কোয়ার্টার ফাইনালে। শেষ ২০ মিনিটে নিজের ভূমিকা বদলে, স্ট্র্যাটেজি বদলে দেশকে হারা ম্যাচ জিতিয়ে দিলেন সেই আর্জেন্টাইন যুবরাজ লিওনেল মেসি। তবে এর পাশাপাশি রেফারির দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিতর্কিত সিদ্ধান্তের কথাও অবশ্যই বলতে হবে।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 8, 2026, 12:05 AM
ShareWhatsAppFacebookX
 আগুনে ম্যাচ, বিতর্কিত সিদ্ধান্ত, খাদের কিনিরা থেকে আর্জেন্টিনাকে জেতালেন যুবরাজ মেসি

গৌতম রায়

৭৮ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে আর্জেন্টিনা। সেই ম্যাচ অতিরিক্ত সময়ে যাওয়ার আগেই ৩-২ গোলে জিতে চলে গেল কোয়ার্টার ফাইনালে। শেষ ২০ মিনিটে নিজের ভূমিকা বদলে, স্ট্র্যাটেজি বদলে দেশকে হারা ম্যাচ জিতিয়ে দিলেন সেই আর্জেন্টাইন যুবরাজ লিওনেল মেসি। তবে এর পাশাপাশি রেফারির দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিতর্কিত সিদ্ধান্তের কথাও অবশ্যই বলতে হবে।

৪-২-৩-১ ফর্মেশনে মাঝমাঠে দুজনকে পিভোটিং রোলে রেখে দুর্দান্ত ডিফে্ন্স সংগঠনে আর্জেন্টিনাকে প্রায় হারিয়েই দিয়েছিল মিশর। দ্রুত কাউন্টার অ্যাটাকে দুটি গোল তুলে নিয়ে ২-০ গোলে এগিয়েও গিয়েছিল। এর পাশাপাশি শুধু প্রথমার্ধেই মেসির পেনাল্টিসহ তিনটি দুর্দান্ত সেভ করেন মিশরের গোলরক্ষক।

দু গোলে পিছিয়ে পড়ে লিওর হয়ত মনে হচ্ছিল, শুরুতেই তিনি পেনাল্টি নষ্ট না করলে হয়ত দলকে এই পরিস্থিতিতে পড়তে হত না। এরপরই স্ট্র্যাটেজি বদল মেসির বা স্কালোনির। এতক্ষণ মাঝখান দিয়ে ক্রমাগত মিশরের জমাট রক্ষণ ভাঙার চেষ্টা করে যাচ্ছিলেন মেসি। কিন্তু একসঙ্গে দু তিনজনের মার্কিং এড়িয়ে সুবিধা করতে পারছিলেন না। শেষে তিনি সরে গেলেন আরও একটু ডানদিকে। ফলে ফাঁকা জমি পেলেন। এবং ঝলসে উঠলেন। প্রথমে ঠিকানা লেখা পাস দিয়ে গোল করালেন রোমেরোকে দিয়ে। সমতা ফেরানো দ্বিতীয় গোলটা বাঁ পায়ের চেনা ছোবলে নিজেই করলেন।  অবিশ্বাস্যভাবে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরালেন তিনি। তারপর লাউতারো মার্টিনেজের পাস থেকে জয়সূচক গোলটি করে গেলেন এনজো ফার্নান্ডেজ।

তবে রেফারি কি বড় ভুল করলেন?  প্রশ্ন উঠল। যে ফাউলের জন্য মিশরের একটি গোল বাতিল করলেন, সেটি ফাউল ছিল? কিংবা আর্জেন্টিনার তৃতীয় গেলের আগে কি ফাউল করা হয়েছিল মিশরের ডিফে্ন্ডারকে? বিতর্ক অবশ্য রয়ে গেল। এসব নিয়ে তো মিশরের রিজার্ভ বেঞ্চে রীতিমত ঝড় উঠে গেল। সাপোর্ট স্টাফদের লাল কার্ড, হলুদ কার্ডও হল। তবে ততক্ষণে সালাহদের বুক ভেঙে কোয়ার্টার ফাইনালের টিকিট কনফার্ম করে নিয়েছে আর্জেন্টিনা।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 10

সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট

ডুরান্ডে গ্রুপের শেষ ম্যাচেও সহজ জয় মোহনবাগান সুপার জায়ান্টের। সোমবার সিআইএসএফ প্রোটেক্টরকে ৬-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে গেল প্যানাজিওটিসের দল। সাহালের দুরন্ত হ্যাটট্রিক। অন্য গোলগুলি করেন মনবীর, ম্যাকলরেন ও অভিষেক।

ক্রিকেটAug 10

বাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসি

বাবার শেষকৃত্যের মতো একান্ত ব্যক্তিগত মুহূর্তে পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে লিওনেল মেসির আইনি দল। আর্জেন্টিনার রোজারিওতে প্রয়াত বাবা হোর্হে মেসির শেষকৃত্যে মেসি ও তাঁর পরিবারের সদস্যদের ছবি প্রকাশিত হওয়ার পরই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

ক্রিকেটAug 10

বিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরি

সুভাষ গুপ্তের কোনও দোষ ছিল না। তাঁর একমাত্র অপরাধ ছিল তিনি কৃপাল সিংয়ের রুমমেট ছিলেন এবং কেন তিনি এর প্রতিবাদ করে কৃপালকে বাধা দেননি। যদিও প্রাক্তন ভারত অধিনায়ক নরি কনট্র্যাক্টর গুপ্তেকে সমর্থন করে জানিয়ে ছিলেন ঘটনা ঘটার সময় গুপ্তে অন্য আরও ৬ জন ক্রিকেটারের সঙ্গে তাঁর ঘরে তাস খেলছিলেন। তবু তাঁকে শাস্তি দেওয়া হয়।

ক্রিকেটAug 9

ভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক

রবিবার বেঙ্গালুরুতে এই বিষয়েই উচ্চপর্যায়ের বৈঠক করেন BCCI সচিব দেবজিৎ সইকিয়া এবং CoE প্রধান ভিভিএস লক্ষ্মণ। জাতীয় দলের ক্রিকেটারদের চোট, রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া এবং ভবিষ্যতে কীভাবে চোটের সংখ্যা কমানো যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়।