এশিয়াডে মহিলাদের ব্যাডমিন্টনে স্বপ্নভঙ্গ, কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ১-৩ ম্যাচে হার ভারতের, পদকের জন্য ১৬ বছরের অপেক্ষা
এশিয়াডে মহিলাদের ব্যাডমিন্টনে আবার স্বপ্নভঙ্গ। কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ৩-১ ম্যাচে হেরে গেল ভারতীয় দল। এর ফলে এশিয়ান গেমস পদকের জন্য ভারতকে অন্তত ১৬ বছর অপেক্ষা করতে হবে। ভারতের মহিলা দল শেষবার পদক জিতেছিল ২০১৪ সালে। ইন্দোনেশিয়ায়। জাপানের সঙ্গে যুগ্মভাবে ব্রোঞ্জ জিতেছল ভারত।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

মঙ্গলবার র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা জাপানের সঙ্গে লড়াইটা খুব কঠিন ছিল। ভারতের সব প্রতিপক্ষকেই তাঁদের থেকে এগিয়ে থাকা প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে হয়েছে। তবু সবচেয়ে বেশি আশা ছিল পিভি সিন্ধুকে ঘিরে। তিনি যদি বিশ্বের তিন নম্বর আকানে ইয়ামাগুচিকে হারাতকে পারেন, কিন্তু তা হয়নি।
প্রথম গেম সিন্ধু জিতে নেন ২৩-২১ পয়েন্টে। তবে ১৮-২১ পয়েন্টে হেরে যান দ্বিতীয় গেম। তৃতীয় গেমে প্রায় দাঁড়াতেই পারেননি সিন্ধু। ২১-১১ পয়েন্টে গেম ও ম্যাচ জিতে নেনম ইয়ামাগুচি।
দ্বিতীয় ম্যাচে উন্নতি হুডাও হেরে গেলে ভারত ২-০ ম্যাচে পিছিয়ে পড়ে। তবে ডাবলসে আবার জ্বলে উঠলেন তৃশা জলি ও গায়ত্রী গোপিচাঁদ। বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী ভারতীয় জুটি হারিয়ে দেন বিশ্বের তিন নম্বর জাপানি জুটিকে।
শেষ সিঙ্গলসে হেরে যান ভারতের তনভি শর্মা। ফলে ৩-১ ম্যাচে টাই জিতে যায় গতবারের চ্যাম্পিয়ন জাপান। সেমিফাইনালে তারা খেলবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া।