Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
আট ফুট বাই আট ফুটের ঘর থেকে ভারতীয় দলের জার্সি! সিঙ্গাপুরের বিরুদ্ধে গোল করে বাংলার মুখ উজ্জ্বল করলেন রিস্তিক মাইতি◆তারকাহীন দলেই বাজিমাত! মুসার তরুণ তুর্কিদের দাপটে শেষ চারে ভারত◆৬-৯ মাস শুধু এক ডেলিভারি! বাবা, ইউটিউব আর চ্যাটজিপিটির হাত ধরে ঈশান সুদের উত্থান◆"শ্রেয়স আমার ক্যাপ্টেন, পন্টিং আমার কোচ," পঞ্জাব কিংসে যোগ দিয়ে বললেন হার্দিক পাণ্ডিয়া◆বাবা বীরেন্দর সেওয়াগকে কথা দিয়েছিলেন আর্যবীর, বড় শতরান করবেন◆সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারত◆বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২৫ মিটার পিস্তলে দলগত সোনা, তবুও অলিম্পিকের ছাড়পত্র পেলেন না মনু ভাকের ও এশা সিং◆অক্ষর প্যাটেল ও আশুতোষ শর্মাকে ছাড়ছে না দিল্লি ক্যাপিটালস◆আট বছর পর ফের ‘স্যান্ডপেপার’ ঝড়! স্টার্ককে ঘিরে বিস্ফোরক দাবি, মুখ খুললেন হিলি◆আর্যবীর সেহবাগের শতরান, ভারতীয় অনূর্ধ্ব-১৯ রেকর্ডে নজির গড়লেন তরুণ ব্যাটার◆আট ফুট বাই আট ফুটের ঘর থেকে ভারতীয় দলের জার্সি! সিঙ্গাপুরের বিরুদ্ধে গোল করে বাংলার মুখ উজ্জ্বল করলেন রিস্তিক মাইতি◆তারকাহীন দলেই বাজিমাত! মুসার তরুণ তুর্কিদের দাপটে শেষ চারে ভারত◆৬-৯ মাস শুধু এক ডেলিভারি! বাবা, ইউটিউব আর চ্যাটজিপিটির হাত ধরে ঈশান সুদের উত্থান◆"শ্রেয়স আমার ক্যাপ্টেন, পন্টিং আমার কোচ," পঞ্জাব কিংসে যোগ দিয়ে বললেন হার্দিক পাণ্ডিয়া◆বাবা বীরেন্দর সেওয়াগকে কথা দিয়েছিলেন আর্যবীর, বড় শতরান করবেন◆সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারত◆বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২৫ মিটার পিস্তলে দলগত সোনা, তবুও অলিম্পিকের ছাড়পত্র পেলেন না মনু ভাকের ও এশা সিং◆অক্ষর প্যাটেল ও আশুতোষ শর্মাকে ছাড়ছে না দিল্লি ক্যাপিটালস◆আট বছর পর ফের ‘স্যান্ডপেপার’ ঝড়! স্টার্ককে ঘিরে বিস্ফোরক দাবি, মুখ খুললেন হিলি◆আর্যবীর সেহবাগের শতরান, ভারতীয় অনূর্ধ্ব-১৯ রেকর্ডে নজির গড়লেন তরুণ ব্যাটার◆

আট ফুট বাই আট ফুটের ঘর থেকে ভারতীয় দলের জার্সি! সিঙ্গাপুরের বিরুদ্ধে গোল করে বাংলার মুখ উজ্জ্বল করলেন রিস্তিক মাইতি

রিস্তিকের জীবনে একটা বড় মোড় আসে ২০২৩ সালে। লাল্টু দাসের উদ্যোগে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পসের স্কাউটিংয়ে সুযোগ পায় সে। সেখান থেকে নির্বাচিত হয়ে চলে যায় রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পস অ্যাকাডেমিতে। সেখানে প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা হোসে রামিরেজ ব্যারেটোর অধীনে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পায়। বিদেশি কোচ রবার্ট এবং অ্যাকাডেমির গীতা ম্যাডামও রিস্তিকের প্রতিভা সম্পর্কে জানতে তাঁর বাড়িতে এসেছিলেন। যে পরিবেশ থেকে উঠে এসেছে রিস্তিক, তা দেখে তাঁরাও অবাক হয়েছিলেন বলে জানিয়েছেন লাল্টু।

লিখেছেন Admin•প্রকাশিত Nov 11, 2026, 10:59 PM
ShareWhatsAppFacebookX
আট ফুট বাই আট ফুটের ঘর থেকে ভারতীয় দলের জার্সি! সিঙ্গাপুরের বিরুদ্ধে গোল করে বাংলার মুখ উজ্জ্বল করলেন রিস্তিক মাইতি

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। বুধবার টানটান উত্তেজনার ম্যাচে সিঙ্গাপুরকে ৪-২ গোলে হারাল ভারতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। আর ভারতের এই দাপুটে জয়ের অন্যতম কারিগর এক বঙ্গসন্তান। ম্যাচের একেবারে শেষ লগ্নে, ৮৯ মিনিটে এক চোখধাঁধানো গোল করে ভারতের জয় নিশ্চিত করেন তরুণ বাঙালি ফুটবলার রিস্তিক মাইতি।

বাঙালি আর ফুটবলের মধ্যে চিরকালই অন্তরঙ্গ সম্পর্ক বিরাজমান, সব বাঙালি ছেলেই ছোটো বেলায় অলিতে গলিতে ফুটবল খেলে। সেরকমই গিরিশ পার্কের অলিতে গলিতে খালি পায়ে ফুটবল খেলত একটা ছোট্ট ছেলে, আজকের ভারতের জয়ের অন্যতম কারিগর রিস্তিক মাইতি। পায়ে ছিলনা বুট, ছিলনা কোনো উন্নতমানের পরিকাঠামো, কিন্তু চোখে ছিল একটা স্বপ্ন একদিন দেশের জার্সি গায়ে চাপাবে, ভারতের হয়ে গোল করবে। সেই স্বপ্নের পিছনে ছিল একরাশ জেদ, অদম্য ইচ্ছাশক্তি আর পরিবারের সঙ্গে প্রতিনিয়ত লড়াই। বুধবার সেই স্বপ্নেরই একটা বড় অধ্যায় পূরণ হল। আর তাঁর এই সাফল্যে গর্বিত দক্ষিণ দমদম স্পোর্টস অ্যাকাডেমি থেকে শুরু করে বাংলার ফুটবলমহল।

তবে এই জয়ের গল্প সোজা ছিলনা, পথে এসেছিল অসংখ্য বাঁধা, আর্থিক অনটন, বাবার সাথে প্যান্ডেলের কাজে সাহায্য, কিন্তু ছিল অদম্য জেদ, কিছু করে দেখানোর খিদে, যা তাকে আজ পৌঁছে দিলো সাফল্যের এই স্তরে।

রিস্তিকের প্রতিভা প্রথম আবিষ্কার করেছিলেন লাল্টু দাস। প্রায় ১৫-২০ বছর ধরে ছোটদের নিয়ে কাজ করছেন তিনি। ২০০৬ সাল থেকে বাংলার বিভিন্ন প্রান্তে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করে তাঁদের ভালো অ্যাকাডেমিতে পাঠানোর কাজ করে আসছেন। সাত বছর আগে গিরিশ পার্কের একটি গলিতে তাঁর চোখে পড়ে ছোট্ট রিস্তিককে। খালি পায়ে আরও কয়েকজনের সঙ্গে ফুটবল খেলছিল সে। মিনিট ১০-১৫ দাঁড়িয়ে খেলা দেখেছিলেন লাল্টু। আর সেখানেই নজরে পড়ে রিস্তিকের অসাধারণ বল কন্ট্রোল।

লাল্টু দাসের কথায়, "সাত বছর বয়সে রাস্তায় খালি পায়ে খেলছিল রিস্তিক। ওর বল কন্ট্রোল দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ছোট্ট বয়সেই বল হারালে আবার ছুটে গিয়ে বল কেড়ে নিয়ে গোল করার চেষ্টা করত। ওর মধ্যে একটা আলাদা জেদ ছিল। সেদিনই বুঝেছিলাম, এই ছেলেটা একদিন অনেক দূর যাবে।"

সেই দেখার পর রিস্তিকের দাদার সঙ্গে কথা বলেন লাল্টু। পরের দিনই বাবা-মা ছেলেকে নিয়ে হাজির হন মাঠে। শুরু হয় রিস্তিকের ফুটবলার হয়ে ওঠার যাত্রা। দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটির অধীনে ছোট মাঠে ধীরে ধীরে নিজেকে তৈরি করতে থাকে সে। ছোট থেকেই অনুশীলনের প্রতি ছিল অসম্ভব নিষ্ঠা। সকাল-বিকেল দু'বেলাই অনুশীলন করত। কখনও প্র্যাকটিস কামাই করার অভ্যাস ছিল না তার।

তাঁর প্রতিভা থাকলেও, পথে এসেছে হাজারো কাটা, এবং রিস্তিকের বেড়ে ওঠার পরিবেশ কখনোই ফুটবলার হওয়ার আদর্শ পরিবেশ ছিলনা।  আর্থিক অবস্থা ছিল অত্যন্ত খারাপ। মাত্র আট ফুট বাই আট ফুটের একটি ছোট ঘরে বাবা-মা ও দিদির সঙ্গে বড় হয়েছে সে। বাবা মিঠুন মাইতি পেশায় প্যান্ডেলশিল্পী। গিরিশ পার্কে প্যান্ডেলের ছোটখাটো কাজ করতেন তিনি। আর সেই কাজের পাশাপাশি বাবার সঙ্গে হাত লাগিয়েছে রিস্তিকও। ফুটবল খেলার পাশাপাশি বাবার কাজে সাহায্য করত সে। দিদির পড়াশোনাও কোনওরকমে চালিয়ে যাচ্ছিল পরিবার। এমন পরিস্থিতিতেও ছেলের ফুটবল খেলার স্বপ্নে কখনও বাধা হয়ে দাঁড়াননি বাবা-মা। বরং প্রতিটি অনুশীলনে ছেলেকে পৌঁছে দেওয়া থেকে শুরু করে প্রয়োজনের সময় পাশে থাকা সবটাই করেছেন তাঁরা।

রিস্তিকের জীবনে একটা বড় মোড় আসে ২০২৩ সালে। লাল্টু দাসের উদ্যোগে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পসের স্কাউটিংয়ে সুযোগ পায় সে। সেখান থেকে নির্বাচিত হয়ে চলে যায় রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পস অ্যাকাডেমিতে। সেখানে প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা হোসে রামিরেজ ব্যারেটোর অধীনে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পায়। বিদেশি কোচ রবার্ট এবং অ্যাকাডেমির গীতা ম্যাডামও রিস্তিকের প্রতিভা সম্পর্কে জানতে তাঁর বাড়িতে এসেছিলেন। যে পরিবেশ থেকে উঠে এসেছে রিস্তিক, তা দেখে তাঁরাও অবাক হয়েছিলেন বলে জানিয়েছেন লাল্টু।

রিলায়েন্সে গিয়ে নিজেকে আরও পরিণত করে তোলে রিস্তিক। অনূর্ধ্ব-২০ পর্যায়ে অ্যাকাডেমির হয়ে খেলে রানার্স হওয়ার পাশাপাশি দলের অধিনায়কত্বও করেছে সে। বেঙ্গালুরুতে অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতাতেও রানার্স হয়েছিল তার দল। এরপরই আসে ভারতীয় দলের ডাক।

তবে রিস্তিকের এই যাত্রাপথে সবচেয়ে কঠিন সময়ও এসেছিল। একবার কলকাতায় থাকাকালীন ডেঙ্গুতে আক্রান্ত হয় সে। শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে মানসিকভাবেও ভেঙে পড়েছিল ছোট্ট ছেলেটি। সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন লাল্টু দাস এবং তাঁর অ্যাকাডেমির অন্যরা। এমনকী রিস্তিককে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থাও করেছিলেন লাল্টু। সেই কঠিন সময়ে তাঁকে সাহস জুগিয়ে বলেছিলেন, দেশের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন এখনও অনেক দূর নিয়ে যেতে হবে। হাল ছাড়লে চলবে না। ধীরে ধীরে সুস্থ হয়ে আবার মাঠে ফেরে রিস্তিক। আর আজ সেই ছেলেই দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে গোল করছে।

সিঙ্গাপুরের বিরুদ্ধে রিস্তিকের গোলের পর একরাশ আবেগ নিয়ে লাল্টু দাস বললেন, "আজ সত্যিই আমাদের দক্ষিণ দমদম স্পোর্টস অ্যাকাডেমির গর্বের দিন। এতদিন আমরা চেয়েছিলাম, আমাদের অ্যাকাডেমির কোনও ছেলে দেশের জার্সি পরে দেশের হয়ে গোল করুক। একজন বাঙালি হিসেবে ওর এই সাফল্য আমাদের কাছে আরও বেশি গর্বের। আজ প্রচুর ফোন আসছে। ওর মা-বাবাও অনেকবার ফোন করেছেন।"

তবে এখনই আবেগে ভেসে যেতে নারাজ রিস্তিকের আবিষ্কর্তা। তাঁর কথায়, "আমি ওকে বলব এখন আবেগে ভেসে না যেতে। ওর সামনে এখনও অনেকটা পথ বাকি। আজ ওর যাত্রা শুরু হয়েছে মাত্র। আগামী দিনে আরও অনেকবার দেশের জার্সি গায়ে চাপিয়ে একজন বাঙালি হিসেবে সাফল্য পাক, এটাই চাই। একদিন সিনিয়র ভারতীয় দলের হয়ে গোল করুক, বাংলার নাম উজ্জ্বল করুক সেটাই আমাদের স্বপ্ন।"

গিরিশ পার্কের অলিগলিতে সাত বছর বয়সে খালি পায়ে ফুটবল খেলা ছেলে আজ অনূর্ধ্ব -১৭ এশিয়ান কাপের মঞ্চে দেশের নাম উজ্জ্বল করছে, এই হার না মানা গল্প বুঝিয়ে দায়ে, পরিস্থিতি যাই হোক, লক্ষ্যে অবিচল থাকতে হবে। একটা ছোট্ট ঘর থেকে আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে পৌঁছনোর এই যাত্রা এখনও শেষ হয়নি। বরং শুরু হয়েছে নতুন এক স্বপ্নের পথচলা। রিস্তিক মাইতির গল্প তাই শুধু একজন ফুটবলারের সাফল্যের গল্প নয়, এই গল্প বাংলার অসংখ্য স্বপ্ন দেখা ছেলের, যারা সীমিত সামর্থ্যের মধ্যেও একদিন দেশের হয়ে খেলার স্বপ্ন দেখে।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
রোজকার কঠিন ম্যাচ! বিশেষ ভাবে সক্ষম কন্যাকে নিয়ে জীবন সংগ্রামে প্রাক্তন জাতীয় ফুটবলার!dipa Bera
YouTube

রোজকার কঠিন ম্যাচ! বিশেষ ভাবে সক্ষম কন্যাকে নিয়ে জীবন সংগ্রামে প্রাক্তন জাতীয় ফুটবলার!dipa Bera

XtraTime Bangla

Kolkata Knight Riders|একের পর এক খেলোয়াড় হাতছাড়া!ম্যানেজমেন্টের উপর প্রবল ক্ষুব্ধ নাইট সমর্থকেরা
YouTube

Kolkata Knight Riders|একের পর এক খেলোয়াড় হাতছাড়া!ম্যানেজমেন্টের উপর প্রবল ক্ষুব্ধ নাইট সমর্থকেরা

XtraTime Bangla

ভারতীয় ফুটবলেও এখন ক্রিকেটের মতো দুটো দল! কিন্তু ক্রিকেটের মতো সফল হতে পারবে কি? আগুন আলোচনা
YouTube

ভারতীয় ফুটবলেও এখন ক্রিকেটের মতো দুটো দল! কিন্তু ক্রিকেটের মতো সফল হতে পারবে কি? আগুন আলোচনা

XtraTime Bangla

Kolkata Knight Riders-এ কি আসতে পারেন Yashasvi Jaiswal? নাকি ছিনিয়ে নেবেন Sanjiv Goenka?
YouTube

Kolkata Knight Riders-এ কি আসতে পারেন Yashasvi Jaiswal? নাকি ছিনিয়ে নেবেন Sanjiv Goenka?

XtraTime Bangla

Mohun Bagan Is Back! চ্যাম্পিয়ন হওয়ার সব মশলা মজুদ রয়েছে! ISL | আগুন আলোচনা
YouTube

Mohun Bagan Is Back! চ্যাম্পিয়ন হওয়ার সব মশলা মজুদ রয়েছে! ISL | আগুন আলোচনা

XtraTime Bangla

Mohun Bagan এত কিছু সমস্যা নিয়েও কীভাবে সব ম্যাচ জিতে চলেছে? ISL কাঁপবে এবার? আগুন আলোচনা
YouTube

Mohun Bagan এত কিছু সমস্যা নিয়েও কীভাবে সব ম্যাচ জিতে চলেছে? ISL কাঁপবে এবার? আগুন আলোচনা

XtraTime Bangla

পুজোর আলো-শব্দ-আনন্দ থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিরানন্দের উৎসব কাটাচ্ছেন Prasanta Banerjee
YouTube

পুজোর আলো-শব্দ-আনন্দ থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিরানন্দের উৎসব কাটাচ্ছেন Prasanta Banerjee

XtraTime Bangla

Edmund এর চোটের পর এবার East Bengal এর বিদেশি ফুটবলারদের শান দেবেন Habas? আগুন আলোচনা
YouTube

Edmund এর চোটের পর এবার East Bengal এর বিদেশি ফুটবলারদের শান দেবেন Habas? আগুন আলোচনা

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলNov 11

আট ফুট বাই আট ফুটের ঘর থেকে ভারতীয় দলের জার্সি! সিঙ্গাপুরের বিরুদ্ধে গোল করে বাংলার মুখ উজ্জ্বল করলেন রিস্তিক মাইতি

রিস্তিকের জীবনে একটা বড় মোড় আসে ২০২৩ সালে। লাল্টু দাসের উদ্যোগে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পসের স্কাউটিংয়ে সুযোগ পায় সে। সেখান থেকে নির্বাচিত হয়ে চলে যায় রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পস অ্যাকাডেমিতে। সেখানে প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা হোসে রামিরেজ ব্যারেটোর অধীনে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পায়। বিদেশি কোচ রবার্ট এবং অ্যাকাডেমির গীতা ম্যাডামও রিস্তিকের প্রতিভা সম্পর্কে জানতে তাঁর বাড়িতে এসেছিলেন। যে পরিবেশ থেকে উঠে এসেছে রিস্তিক, তা দেখে তাঁরাও অবাক হয়েছিলেন বলে জানিয়েছেন লাল্টু।

ফুটবলNov 11

তারকাহীন দলেই বাজিমাত! মুসার তরুণ তুর্কিদের দাপটে শেষ চারে ভারত

মালদ্বীপের বিরুদ্ধে জাতীয় স্টেডিয়ামে ভারতের ১-০ গোলের জয় হয়তো বড় ব্যবধানের ছিল না, কিন্তু এই জয়ের গুরুত্ব ছিল অনেক বেশি। ম্যাচে গোলের বন্যা না বইলেও লড়াই, আত্মবিশ্বাস এবং চাপের মুখে নিজেদের মেলে ধরার ক্ষেত্রে নজর কাড়ল ভারতীয় দলের তরুণ ফুটবলাররা।

ক্রিকেটNov 11

৬-৯ মাস শুধু এক ডেলিভারি! বাবা, ইউটিউব আর চ্যাটজিপিটির হাত ধরে ঈশান সুদের উত্থান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বল হাতে নজর কাড়ছেন ভারতের তরুণ পেসার ঈশান সুদ। কিন্তু মাঠে তাঁর দুরন্ত পারফরম্যান্সের পিছনের গল্প আরও বেশি আকর্ষণীয়। মাত্র ১৭ বছর বয়সেই পাঞ্জাবের এই পেসার তিন ম্যাচে তুলে নিয়েছেন আটটি উইকেট। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে চার উইকেটের দুর্দান্ত স্পেলও করেছেন তিনি। তবে ঈশানের উঠে আসার পথটা একেবারেই গতানুগতিক নয়।

ক্রিকেটNov 11

"শ্রেয়স আমার ক্যাপ্টেন, পন্টিং আমার কোচ," পঞ্জাব কিংসে যোগ দিয়ে বললেন হার্দিক পাণ্ডিয়া

হার্দিক ও অর্শদীপ সিং বিনিময় প্রথায় গেলেন যথাক্রমে পঞ্জাব ও মুম্বইয়ে। হার্দিক পাচ্ছেন ১৮ কোটি টাকা। তিনি মুম্বইয়ে পেতেন ১৬ কোটি ৩৫ লক্ষ টাকা। অন্যদিকে অর্শদীপ পঞ্জাবে পেতেন ১৮ কোটি টাকা, মুম্বইয়ে সেই টাকাই পাবেন।