Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
আট ফুট বাই আট ফুটের ঘর থেকে ভারতীয় দলের জার্সি! সিঙ্গাপুরের বিরুদ্ধে গোল করে বাংলার মুখ উজ্জ্বল করলেন রিস্তিক মাইতি◆তারকাহীন দলেই বাজিমাত! মুসার তরুণ তুর্কিদের দাপটে শেষ চারে ভারত◆৬-৯ মাস শুধু এক ডেলিভারি! বাবা, ইউটিউব আর চ্যাটজিপিটির হাত ধরে ঈশান সুদের উত্থান◆"শ্রেয়স আমার ক্যাপ্টেন, পন্টিং আমার কোচ," পঞ্জাব কিংসে যোগ দিয়ে বললেন হার্দিক পাণ্ডিয়া◆বাবা বীরেন্দর সেওয়াগকে কথা দিয়েছিলেন আর্যবীর, বড় শতরান করবেন◆সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারত◆বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২৫ মিটার পিস্তলে দলগত সোনা, তবুও অলিম্পিকের ছাড়পত্র পেলেন না মনু ভাকের ও এশা সিং◆অক্ষর প্যাটেল ও আশুতোষ শর্মাকে ছাড়ছে না দিল্লি ক্যাপিটালস◆আট বছর পর ফের ‘স্যান্ডপেপার’ ঝড়! স্টার্ককে ঘিরে বিস্ফোরক দাবি, মুখ খুললেন হিলি◆আর্যবীর সেহবাগের শতরান, ভারতীয় অনূর্ধ্ব-১৯ রেকর্ডে নজির গড়লেন তরুণ ব্যাটার◆আট ফুট বাই আট ফুটের ঘর থেকে ভারতীয় দলের জার্সি! সিঙ্গাপুরের বিরুদ্ধে গোল করে বাংলার মুখ উজ্জ্বল করলেন রিস্তিক মাইতি◆তারকাহীন দলেই বাজিমাত! মুসার তরুণ তুর্কিদের দাপটে শেষ চারে ভারত◆৬-৯ মাস শুধু এক ডেলিভারি! বাবা, ইউটিউব আর চ্যাটজিপিটির হাত ধরে ঈশান সুদের উত্থান◆"শ্রেয়স আমার ক্যাপ্টেন, পন্টিং আমার কোচ," পঞ্জাব কিংসে যোগ দিয়ে বললেন হার্দিক পাণ্ডিয়া◆বাবা বীরেন্দর সেওয়াগকে কথা দিয়েছিলেন আর্যবীর, বড় শতরান করবেন◆সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারত◆বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২৫ মিটার পিস্তলে দলগত সোনা, তবুও অলিম্পিকের ছাড়পত্র পেলেন না মনু ভাকের ও এশা সিং◆অক্ষর প্যাটেল ও আশুতোষ শর্মাকে ছাড়ছে না দিল্লি ক্যাপিটালস◆আট বছর পর ফের ‘স্যান্ডপেপার’ ঝড়! স্টার্ককে ঘিরে বিস্ফোরক দাবি, মুখ খুললেন হিলি◆আর্যবীর সেহবাগের শতরান, ভারতীয় অনূর্ধ্ব-১৯ রেকর্ডে নজির গড়লেন তরুণ ব্যাটার◆

তারকাহীন দলেই বাজিমাত! মুসার তরুণ তুর্কিদের দাপটে শেষ চারে ভারত

মালদ্বীপের বিরুদ্ধে জাতীয় স্টেডিয়ামে ভারতের ১-০ গোলের জয় হয়তো বড় ব্যবধানের ছিল না, কিন্তু এই জয়ের গুরুত্ব ছিল অনেক বেশি। ম্যাচে গোলের বন্যা না বইলেও লড়াই, আত্মবিশ্বাস এবং চাপের মুখে নিজেদের মেলে ধরার ক্ষেত্রে নজর কাড়ল ভারতীয় দলের তরুণ ফুটবলাররা।

লিখেছেন Admin•প্রকাশিত Nov 11, 2026, 9:01 PM
ShareWhatsAppFacebookX
তারকাহীন দলেই বাজিমাত! মুসার তরুণ তুর্কিদের দাপটে শেষ চারে ভারত

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: দলে নেই সিনিয়র তারকাদের ভিড়, তবুও জয়ের পথে কোনও বাধা তৈরি করতে পারেনি সেই অভাব। কোচ নওশাদ মুসার হাত ধরে একঝাঁক তরুণ ফুটবলার নিয়ে ঢাকায় গিয়েছিল ভারত। আর সেখানেই নিজেদের দক্ষতা ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিল তারা। শুধু শেষ চারে পৌঁছনোই নয়, গ্রুপ ‘বি’-র শীর্ষস্থানও নিশ্চিত করল ভারতীয় দল।

মালদ্বীপের বিরুদ্ধে জাতীয় স্টেডিয়ামে ভারতের ১-০ গোলের জয় হয়তো বড় ব্যবধানের ছিল না, কিন্তু এই জয়ের গুরুত্ব ছিল অনেক বেশি। ম্যাচে গোলের বন্যা না বইলেও লড়াই, আত্মবিশ্বাস এবং চাপের মুখে নিজেদের মেলে ধরার ক্ষেত্রে নজর কাড়ল ভারতীয় দলের তরুণ ফুটবলাররা।

এই জয়ের অন্যতম নায়ক সুহেল আহমেদ ভাট। চলতি প্রতিযোগিতায় দুর্দান্ত ছন্দে রয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করার পর মালদ্বীপের বিরুদ্ধেও দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন তিনি। ম্যাচের ৩৮ মিনিটে আবদুল রাবিকে প্রতিপক্ষের বক্সের মধ্যে ফাউল করা হলে পেনাল্টি পায় ভারত। স্পট কিক থেকে গোল করতে কোনও ভুল করেননি সুহেল। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে চলতি প্রতিযোগিতায় নিজের তৃতীয় গোলটি করে ভারতকে এগিয়ে দেন তিনি।

তবে ম্যাচের শেষ দিকে ভারতের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা নেন গোলরক্ষক প্রিয়াংশ দুবে। দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে প্রতিযোগিতায় টিকে থাকার মরিয়া চেষ্টায় ভারতীয় রক্ষণে একের পর এক আক্রমণ চালাতে থাকে মালদ্বীপ। সেই সময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন দুবে। একেবারে সামনে থেকে আসা বল মুখ দিয়ে আটকে অবিশ্বাস্য সেভ করেন তিনি। তাঁর সেই সাহসী রক্ষণেই অক্ষত থাকে ভারতের গোলপোস্ট। নিশ্চিত হয় দলের ক্লিন শিট এবং তিন পয়েন্ট।

দু’টি ম্যাচে দু’টি জয়। ঝুলিতে ছয় পয়েন্ট। গ্রুপ ‘বি’-র শীর্ষে থেকে সেমিফাইনালে ভারত। অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের আধিক্য থাকা এই দল দেশের শিরোপা ধরে রাখার চাপ কতটা সামলাতে পারবে, তা নিয়ে প্রশ্ন ছিল অনেকেরই। কিন্তু মাঠের পারফরম্যান্স দিয়েই সেই সব প্রশ্নের জবাব দিয়েছে নওশাদ মুসার তরুণ ব্রিগেড।

এবার লক্ষ্য সেমিফাইনাল। আগামী ১৪ নভেম্বর শেষ চারের লড়াইয়ে নামবে ভারত। তরুণদের এই জয়ের দৌড় কত দূর এগোয়, এখন সেটাই দেখার।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
রোজকার কঠিন ম্যাচ! বিশেষ ভাবে সক্ষম কন্যাকে নিয়ে জীবন সংগ্রামে প্রাক্তন জাতীয় ফুটবলার!dipa Bera
YouTube

রোজকার কঠিন ম্যাচ! বিশেষ ভাবে সক্ষম কন্যাকে নিয়ে জীবন সংগ্রামে প্রাক্তন জাতীয় ফুটবলার!dipa Bera

XtraTime Bangla

Kolkata Knight Riders|একের পর এক খেলোয়াড় হাতছাড়া!ম্যানেজমেন্টের উপর প্রবল ক্ষুব্ধ নাইট সমর্থকেরা
YouTube

Kolkata Knight Riders|একের পর এক খেলোয়াড় হাতছাড়া!ম্যানেজমেন্টের উপর প্রবল ক্ষুব্ধ নাইট সমর্থকেরা

XtraTime Bangla

ভারতীয় ফুটবলেও এখন ক্রিকেটের মতো দুটো দল! কিন্তু ক্রিকেটের মতো সফল হতে পারবে কি? আগুন আলোচনা
YouTube

ভারতীয় ফুটবলেও এখন ক্রিকেটের মতো দুটো দল! কিন্তু ক্রিকেটের মতো সফল হতে পারবে কি? আগুন আলোচনা

XtraTime Bangla

Kolkata Knight Riders-এ কি আসতে পারেন Yashasvi Jaiswal? নাকি ছিনিয়ে নেবেন Sanjiv Goenka?
YouTube

Kolkata Knight Riders-এ কি আসতে পারেন Yashasvi Jaiswal? নাকি ছিনিয়ে নেবেন Sanjiv Goenka?

XtraTime Bangla

Mohun Bagan Is Back! চ্যাম্পিয়ন হওয়ার সব মশলা মজুদ রয়েছে! ISL | আগুন আলোচনা
YouTube

Mohun Bagan Is Back! চ্যাম্পিয়ন হওয়ার সব মশলা মজুদ রয়েছে! ISL | আগুন আলোচনা

XtraTime Bangla

Mohun Bagan এত কিছু সমস্যা নিয়েও কীভাবে সব ম্যাচ জিতে চলেছে? ISL কাঁপবে এবার? আগুন আলোচনা
YouTube

Mohun Bagan এত কিছু সমস্যা নিয়েও কীভাবে সব ম্যাচ জিতে চলেছে? ISL কাঁপবে এবার? আগুন আলোচনা

XtraTime Bangla

পুজোর আলো-শব্দ-আনন্দ থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিরানন্দের উৎসব কাটাচ্ছেন Prasanta Banerjee
YouTube

পুজোর আলো-শব্দ-আনন্দ থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিরানন্দের উৎসব কাটাচ্ছেন Prasanta Banerjee

XtraTime Bangla

Edmund এর চোটের পর এবার East Bengal এর বিদেশি ফুটবলারদের শান দেবেন Habas? আগুন আলোচনা
YouTube

Edmund এর চোটের পর এবার East Bengal এর বিদেশি ফুটবলারদের শান দেবেন Habas? আগুন আলোচনা

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলNov 11

আট ফুট বাই আট ফুটের ঘর থেকে ভারতীয় দলের জার্সি! সিঙ্গাপুরের বিরুদ্ধে গোল করে বাংলার মুখ উজ্জ্বল করলেন রিস্তিক মাইতি

রিস্তিকের জীবনে একটা বড় মোড় আসে ২০২৩ সালে। লাল্টু দাসের উদ্যোগে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পসের স্কাউটিংয়ে সুযোগ পায় সে। সেখান থেকে নির্বাচিত হয়ে চলে যায় রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পস অ্যাকাডেমিতে। সেখানে প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা হোসে রামিরেজ ব্যারেটোর অধীনে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পায়। বিদেশি কোচ রবার্ট এবং অ্যাকাডেমির গীতা ম্যাডামও রিস্তিকের প্রতিভা সম্পর্কে জানতে তাঁর বাড়িতে এসেছিলেন। যে পরিবেশ থেকে উঠে এসেছে রিস্তিক, তা দেখে তাঁরাও অবাক হয়েছিলেন বলে জানিয়েছেন লাল্টু।

ফুটবলNov 11

তারকাহীন দলেই বাজিমাত! মুসার তরুণ তুর্কিদের দাপটে শেষ চারে ভারত

মালদ্বীপের বিরুদ্ধে জাতীয় স্টেডিয়ামে ভারতের ১-০ গোলের জয় হয়তো বড় ব্যবধানের ছিল না, কিন্তু এই জয়ের গুরুত্ব ছিল অনেক বেশি। ম্যাচে গোলের বন্যা না বইলেও লড়াই, আত্মবিশ্বাস এবং চাপের মুখে নিজেদের মেলে ধরার ক্ষেত্রে নজর কাড়ল ভারতীয় দলের তরুণ ফুটবলাররা।

ক্রিকেটNov 11

৬-৯ মাস শুধু এক ডেলিভারি! বাবা, ইউটিউব আর চ্যাটজিপিটির হাত ধরে ঈশান সুদের উত্থান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বল হাতে নজর কাড়ছেন ভারতের তরুণ পেসার ঈশান সুদ। কিন্তু মাঠে তাঁর দুরন্ত পারফরম্যান্সের পিছনের গল্প আরও বেশি আকর্ষণীয়। মাত্র ১৭ বছর বয়সেই পাঞ্জাবের এই পেসার তিন ম্যাচে তুলে নিয়েছেন আটটি উইকেট। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে চার উইকেটের দুর্দান্ত স্পেলও করেছেন তিনি। তবে ঈশানের উঠে আসার পথটা একেবারেই গতানুগতিক নয়।

ক্রিকেটNov 11

"শ্রেয়স আমার ক্যাপ্টেন, পন্টিং আমার কোচ," পঞ্জাব কিংসে যোগ দিয়ে বললেন হার্দিক পাণ্ডিয়া

হার্দিক ও অর্শদীপ সিং বিনিময় প্রথায় গেলেন যথাক্রমে পঞ্জাব ও মুম্বইয়ে। হার্দিক পাচ্ছেন ১৮ কোটি টাকা। তিনি মুম্বইয়ে পেতেন ১৬ কোটি ৩৫ লক্ষ টাকা। অন্যদিকে অর্শদীপ পঞ্জাবে পেতেন ১৮ কোটি টাকা, মুম্বইয়ে সেই টাকাই পাবেন।